শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ধুনটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই
স্টাফ রিপোর্টার / ৫৩২ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৭ মার্চ, ২০২১

Views: 0

 স্টাফ রিপোর্টার 

বগুড়ার ধুনটে জসিম উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১১টার উপজেলার গোসাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের মুছা সেখের ছেলে।পুলিশ জানায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের মুছা সেখের ছেলে জসিম উদ্দিন দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী গোসাইবাড়ি বাজারে ফলের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দিন। পথিমধ্যে চৌধুরী পাড়ার শিমুলতলা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা জসিম উদ্দিনের পথরোধ করে উপর্যপুরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয় । এসময় জমিস উদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ছিনাইকারীদের ছুরিঘাতে ব্যবসায়ী আহত হওয়ার বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আহত ব্যবসায়ীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update