Views: 0
নওগাঁ প্রতিনিধিঃ
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা কান্ড ঘটানোর মুল হোতা লেফট্যানেন্ট কর্নেল ফারুক রহমানের ২০১০ সালের ২৮ জানুয়ারি মৃত্যুদন্ড কার্যকরের পর তার মরদেহ নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের মল্লিকপুর গ্রামে পৈতৃক বাড়িতে দাফন করা হয়।
দাফন সময়ে স্থানীয় এলাকাবাসী এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিরোধ তৈরী করেন । সেসময় প্রশাসন বিশৃঙ্খলা এড়াতে রাতের আধারে তড়িঘড়ি দাফন কাজ সম্পন্ন করেছিলেন বলে জানান স্থানীয়রা। বর্ষাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম মিন্টু জানান, বর্তমান সময়ে এসেও ঘৃনা ও লজ্জা নিয়ে বসবাস করছেন। বঙ্গবন্ধু হলও একটি দেশ। যে খুনী এই দেশকে হত্যা করেছিলো তার দাফন মল্লিকপুরের মাটিতে হওয়ার কারনে এখনও লজ্জা ও ঘৃণা নিয়ে বসবাস করতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান কর্নেল ফারুকের মত বঙ্গবন্ধুর পলাতক খুনীদের খুব দ্রুত ফাঁসি কার্যকর করার।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বর্ষাইল ইউনিয়নে পতাকা উত্তোলন, জাতির পিতার পতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ১০১ পাউন্ড কেক কাটা, আলোচনা সভা , আতশবাজির ফুটানোর মধ্যদিয়ে উৎযাপন করেন স্থানীয় আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এমন সব উৎসব উৎযাপনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর খুনীদের ধীক্কার জানান স্থানীয়ারা ।