Views: 0
নওগাঁ প্রতিনিধি:
যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে মহিলা প্রীতি ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে সরস্বতীপুর সকল সামাজিক সংগঠন এ খেলার আয়োজনে করে।
খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করে তারা হলেন রাজশাহী মহিলা প্রীতি ফুটবল একাদশ বনাম দিনাজপুর মহিলা প্রীতি ফুটবল একাদশ। খেলা শেষে কোনো পক্ষ গোল না হলে গোল শুন্য হয়। পরে সরাসরি টাইব্রেকার এর মধ্যেমে ফলাফল নির্ধারণ করা হয়।
রাজশাহী মহিলা প্রীতি ফুটবল একাদশকে পরাজিত করে দিনাজপুর মহিলা প্রীতি ফুটবল একাদশ ৩-২ গোলে বিজয়ী হয়।
মজিব শতবর্ষ উৎযাপন কমিটির আহবায়ক ও মহাদেবপুর উপজেলা চালকল মালিক গ্রুপের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্যের ছেলে সাকলাইন মাহমুদ রকি, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট সমাজ সেবক সাহিদ হাসান তরফদার সাকিল, মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ফটিক চন্দ্র ভট্রচার্য, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, সাবেক চেয়ারম্যান ও ভীমপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি হাসাস আলী মন্ডল, সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজ সেবক এ এম জিল্লুর রহমান (বাচ্ছু), ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুল ইসলাম স্বপন, চেরাগপুর ইউপি চেয়ারম্যান বিশ^নাথ মিশ্র উপস্থিত ছিলেন।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচে পুরস্কার পেয়েছেন দিনাজপুর মেয়ে তন্নিমা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।