Views: 0
বগুড়ার সারিয়াকান্দি থানায় হাজির হয়ে আলতাফ হোসেন(৩০) এবং আবুল কালাম রাজু(৪০) নামে দুই আসামী আত্নসমর্পণ করলে থানা পুলিশের পক্ষে তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তাহারা কর্নিবাড়ী ইউনিয়নের শনপচা চরের জালাল শেখ, তছু শেখ ছেলে। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে থানায় হাজির হলে তাদের এই শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান।
এমন ঘটনা অপরাধীদের আইনের প্রতি শ্রদ্ধা করতে সহায়ক হবে বলে মনে করছেন সবাই। পরে তাদের সম্মানের সাথে বগুড়া আদালতে প্রেরন করা হয়। ২০১৪ সালে তাদের বিরুদ্ধে হওয়া এক মামলায় তারা এই আত্নসমর্পণের সিদ্ধান্ত নেন। শুভেচ্ছা প্রদান কালে থানার অফিসার ইনচার্জ( ওসি) মিজানুর রহমান বলেন, থানা এবং পুলিশ ভয়ের কারন নয়, আস্থা এবং ভরসার জায়গা। আমরা চাই পুলিশ কে মানুষ বন্ধু ভাবুক, আমরা সেবার মাধ্যমে মানুষের কাছে আস্থা এবং ভরসা অর্জন করতেই আমাদের এই উদ্যোগ।