রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার / ৫৯৯ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২১ মার্চ, ২০২১

Views: 0

মোঃ রবিউল ইসলাম ভাংগা প্রতিনিধি।

ফরিদপুরের ভাংগায় গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-খুলনা মহসড়কের ভাঙ্গা পৌরসভার আতাদী নামক স্থানে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে মটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় গত শনিবার (২০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙ্গার কাউলীবেড়া গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ভাঙ্গার পৌরসভার আতাদী নামক স্থানে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রনি ফকির (২০) ও শাকিল খানের (২২) ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত রনি ফকির ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী গ্রামের আবু তালেব ফকিরের পুত্র ও শাকিল খান পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের শফিকুল ইসলামের পুত্র। এদের আরেক বন্ধু ভাঙ্গার কাউলীবেড়া মটরা গ্রামের হানিফ চোকদারের ছেলে অপু চোকদার(২৪) গুরুতর আহত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, রাতে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই মরাদেহ ২টি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। প্রাইভেটকার সহ চালককে আটক করা হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update