রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

জামালপুরে অগ্নিকান্ডে গৃহবধূর মৃত্যু আহত স্বামী
স্টাফ রিপোর্টার / ৫৯১ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২১ মার্চ, ২০২১

Views: 0

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।
জামালপুর পৌর এলাকার রশিদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকান্ডে সানজিদা আক্তার শিপ্রা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ইকরামুল হক শুভ্র।
ফায়ার সাভিস কর্মকর্তারা জনান, রবিবার সকাল সোয়া ১০টার দিকে পৌর এলাকার রশিদপুরে বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিলেন গৃহবধূ সানজিদা আক্তার শিপ্রা। এ সময় সিলিন্ডারের পাশে থাকা পেট্রোল ভর্তি একটি ড্রামে আগুন ছড়িয়ে পড়লে পেট্রোলের ড্রামটিতে বিষ্ফোরণ ঘটে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে সানজিদার মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় তার স্বামী ইকরামুল হক শুভ্র।
পরে আহত ইকরামুল হক শুভ্রকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত ইকরামুল হক শুভ্র রশিদপুর বাজারে পেট্রোল, অকটেনসহ বিভিন্ন ধরনের তেলের ব্যবসা করেন।
এদিকে অগ্নিকান্ডের প্রায় একঘন্টা পর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা উত্তেজিত হয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাংচুর করে এবং কয়েকজন দমকল কর্মীকে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update