রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

টঙ্গীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন
স্টাফ রিপোর্টার / ৪৭৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৩১ মার্চ, ২০২১

Views: 0

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার টঙ্গী ওয়েলফেয়ার সোসাইটি এবং গাজীপুর মেডিক্যাল সোসাইটির উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। টঙ্গীর আউচপাড়া খাঁপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন শেষে সকাল ১০টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

টঙ্গী ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ খান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) ডাঃ মোঃ আমজাদ হোসেন খান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম. এ হায়দার সরকার, সাংবাদিক গাজী খলিলুর রহমান, টঙ্গী ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সচিব মোঃ ফজলুল হক নোমান, জালাল উদ্দীন, গোলাম আযম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update