রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

নরসিংদীতে মানসিক রোগীর ছুরিকাঘাতে নিহত ০২, আহত ০১ ।
স্টাফ রিপোর্টার / ৩৪১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৭ এপ্রিল, ২০২১

Views: 0

তৌহিদুল ইসলাম

বুধবার ০৭ এপ্রিল ২০২১ নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের মধ্য ছগরিয়া পাড়া গ্রামের ইউনুস আলী নামের এক মানসিক রোগীর এলোপাতারি কুপে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ছগরিয়া পাড়া গ্রামের মৃত ফজল মোল্লার ছেলে ফরহাদদ মিয়া(৫০),হাজী দেওয়ান আলীর ছেলে আলী আকবর(৭০)।

আহতরা হলেন, করিমপুর মৃত জনাব আলীর ছেলে সেন্টু (৬০), ছগরিয়া পাড়ার কেনু মিয়ার ছেলে কাশেম আলীপ্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস আলীর(৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন ছেলে সকালে সামনে ভিকটিমদের পেয়ে এলোপাতারি ছুরি দিয়ে আঘাত করে। এতে ফরহাদ ও আলী আকবর নামের দুজন ঘটনাস্থলে মারা যান এবং ২ জন আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নরসিংদী মডেল থানার এসআই নুর হোসেন জানান, আসামী ইউনুছ আলীকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বাকি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update