শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

কাঁঠালের রাজধানী নামে পরিচিত সবুজ শ্যামলে ভরপুর শ্রীপুর
স্টাফ রিপোর্টার / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

Views: 0

 

মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
কাঁঠালের রাজধানী নামে পরিচিত গাজীপুরের শ্রীপুর উপজেলা। গাছে গাছে শোভা পাচ্ছে আমাদের জাতীয় এই ফল কাঁঠাল। অল্প কিছু দিনের মধ্য বাজারে উঠতে শুরু করেছে জাতীয় এই ফল কাঠাল । যা আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। বাড়িতে,রাস্তার ধারে,শহরে ও জঙ্গলের ভিতরে থাকা গাছে ধরেছে প্রচুর কাঁঠাল। গাছের গোঁড়া থেকে আগা পর্যন্ত শোভা পাচ্ছে সর্বোচ্চ পুষ্টি গুন সমৃদ্ধ বাংলাদেশের জাতীয় এই ফল।

মানুষের অতি প্রিয় ফল ও তরকারী হিসেবে কাঁঠাল যুগ যুগ ধরে কদর পেয়ে আসছে। কাঁঠালের বিচি পুষ্টি গুন সমৃদ্ধ তরকারি। কাঁচা ও পাকা কাঁঠালের বিচির সাথে মাংস ও সবজির সাথে দিয়ে রান্না করা যায়। কাঁঠালের ছাল গবাদিপশুর উন্নত মানের গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কাঁঠালের ইংরেজী নাম জেকফ্রুট।

কাঁঠালের উৎপত্তি ভারতীয় উপমহাদেশে হলেও এটি বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠাল গ্রীস্ম মৌসুমের একটি জনপ্রিয় ফল। চিকিৎকদের মতে কাঁঠালে ভিটামিন‘এ’ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-সি, ভিটামিন-বি-৬, ভিটামিন-ই, ক্যালশিয়াম, ফলিক এসিড রয়েছে। টাটকা ফলে পটাশিয়াম , ম্যাগনেশিয়াম এবং আয়রনের একটি ভাল উৎস।

পটাশিয়াম হার্টের গতি ও রক্তচাপ নিয়ন্ত্রনে সাহায্য করে। কাঁঠালের বীজ প্রোটিন সমৃদ্ধ এবং পুষ্টিকর খাবার। গর্ভবতী মায়েদের জন্য এই ফল খুবই কার্যকরী।গর্ভবস্থায় গর্ভবতী মায়ের যেহেতু আয়রন ও ক্যালশিয়াম, ভিটামিন‘এ’ ভিটামিন-বি, ঘাটতি দেখা দেয়।সেই কারনে এই সময়ে মায়েরা বেশী পরিমানে কাঁচা কাঁঠালের তরকারি খেয়ে আয়রনের ঘাটতি পূরন করতে পারেন অতি সহজেই। পাকা কঁঠালে প্রচুর আঁশ রয়েছে , ফলে পাকা কাঁঠাল খেলে কোষ্ঠকাঠিন্য হওয়া থেকে রক্ষা পেতে পারেন।
এলাবাসী বলেন, এখানকার মাটি কাঁঠালের জন্য খুবই উপযোগী তাই শ্রীপুরে কাঁঠালের উৎপাদন ভাল হয়। এবার ফলন ভাল হয়েছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। এই ফল উৎপাদনে বাগান মালিকদের তেমন উৎপাদন খরচ নেই। তাই মালিকরা কাঁঠাল বিক্রি করে অধিক লাভবান হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update