রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ডোমারে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা।
স্টাফ রিপোর্টার / ৩৩৮ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

Views: 0

মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি। 
নীলফামারী জেলার চিলাহাটির ২ নং কেতকীবাড়ীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টায় স্বামী আব্দুর মালেক(২৪)বর্তমানে জেল হাজতে রয়েছে।
আটককৃত মালেক চিলাহাটি ষ্টেশন পাড়া মৃত.বাবুলের ছেলে বলে জানা গেছে। দীর্ঘদিন থেকে নেশার টাকার জন্য নির্যাতনের শিকার স্ত্রী ফাতেমা বেগম (১৯) দুই বছরের ছেলে নিয়ে বোতলগঞ্জ গ্রামে পিতা জয়নালের বাড়ীতে চলে যায়।
গত সোমবার রাত ৮ টায় মালেক শশুর বাড়ীতে গিয়ে নেশার টাকার জন্য স্ত্রীর উপর চাপ প্রয়োগ করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে বাড়ীর পাশে নিয়ে গিয়ে ছোড়া দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। ফাতেমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আব্দুর মালেক কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর সালাম  বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের পর আসামীকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই বিষয়ে ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক (দিপু)  তীব্র নিন্দা জানান। ৬ নং ওয়াডের ইউপি সদস্য তারেক রহমান বলেন মাদক ব্যবসায় ও মাদক সেবনের  বিরুদ্ধে সকল পুলিশ ভাইকে সজাগ থাকতে হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update