গাজীপুরে গার্মেন্টসের মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটে এক শ্রমিকের মৃত্যু।শ্রমিক বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
/ ৩৭৫
বার দেখা হয়েছে
আপডেট
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
শেয়ার
Views: 0
মোঃ রাজু আহমেদ, গাজীপুর থেকেঃ
সুইং মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট খেয়ে এক শ্রমিকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে চৌধুরীবাড়ী এলাকার প্যানাসিয়া গার্মেন্টস লিমিটেড এ।
উক্ত ঘটনা কে কেন্দ্র করে সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ করেন এবং শ্রমিকরা অভিযোগ করেন মেশিনে বিদ্যুত সংযোগে ডিজিটাল সিস্টেম না থাকায়, এনালগ সিস্টেমের কারনে শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিক শরিফুল এর পিতাঃ কাদের ফকির,বাড়ি ময়মনসিংহ জেলার,বিদ্যাগঞ্জ সদর,পুটিয়ালী গ্রামের বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে কলকারখানার ডিআইজি বেলায়েত হোসেন, এ আইজি মোতালেব হোসেন,ইন্ডষ্ট্রিয়াল পুলিশ,বাসন থানার ওসি ও বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রমিক ফেডারেশন এর প্রতিনিধিগণ এ সময় উপস্থিত হন।
পরে নগদ অর্থ প্রায় ত্রিশ হাজার টাকা এবং পরবর্তি শ্রম আইন অনুযায়ী, সকল পাওনা শ্রমিকের পরিবারে বুঝিয়ে দেওয়া হবে বলে শিকার করেন, ফেক্টরি কতৃপক্ষ। পরে মৃতের প্রথম জানাজা দিয়ে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।