রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

রাজারহাটে পারিবারিক কলহে আহত-০৪
স্টাফ রিপোর্টার / ৪৪৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

Views: 1

মোজাহিদুল ইসলাম-কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে ও অভিযোগ সুত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর চৌকিদার পাড়া গ্রামের মোঃআজিজুল হকের পুত্র আনোয়ার হোসেনের সাথে একই গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র মিজানুর রহমান লিটনের দীর্ঘ দিন থেকে পারিবারিক কলহ চলে আসছিলো।

এরই জেরে গত ১৯ শে এপ্রিল সোমবার সকাল ৯ঃ০০ঘটিকায় মিজানুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জন স্বশস্ত্র বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী আনোয়ার হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এতে ঘর বাড়ির ব্যাপক ভাংচুর করে, নগদ টাকা হাতিয়ে নেন।বেপরোয়া হামলায় আনোয়ার হোসেন সহ তার মা,ভাতিজী, ভাই ও ছেলের বউ গুরুতর জখম হয়।আনোয়ার হোসেনের মা ও ভাতিজী গুরুতর আহত হওয়ায় তাদেরকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কম্প্রেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় মিজানুর রহমান কে প্রধান আসামি করে ১৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, আনোয়ার হোসেনের অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করি,মামলা নং ৪/২১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update