নরসিংদী জেলার শিবপুর উপজেলার নরসিংদী গাজীপুর সংযোগ সড়কের তিতাস গ্যাস সংলগ্ন মুন্সেফেরচর এলাকার ছোট ব্রীজের নীচ থেকে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ।
২২ এপ্রিল দুপুর আড়াইটায় রাস্তা দিয়ে চলাচল করা এলাকাবাসী ঐ ব্রীজের নিকটে লাশের গন্ধ অনুভুত হওয়ায় ব্রীজের নীচে একটি মরদেহ দেখতে পায়, পরে শিবপুর থানায় জানানো হলে পুলিশ এসে ব্রীজের নীচ থেকে লাশটি উপরে তুলে।
ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে পাঠায় থানা পুলিশ।লাশটি যে ভাবে সনাক্ত হলো
মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীন এর মেয়ে সাহিদা বেগম।
গত রবিবার স্বামীর বাড়ী থেকে নিখোজ হওয়ায় তার পরিবারের লোকজনের সন্দেহে তারা লাশ দেখতে যায় কিন্তু লাশ পচে এতটাই বিকৃত হয়েছে যার ফলে সাহিদার মা,ভাই বোন তাকে চিনতে পারেনি। পরে তার স্বামী, শাশুড়ি এসে তার পরনের কাপড়, বোরখা দেখে সাহিদাকে সনাক্ত করে।
জেলার মাধবদী থানাধীন বাগবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুর কাদির মিয়ার সাথে ১৬ বছর আগে বিয়ে হয় সাহিদার, তাদের সংসারে এক ছেলে (১৫) ও এক মেয়ে( ৭) রয়েছে। সাংসারিক বিষয়ে জুটজামেলা নিয়ে খুটিনাটি ঝগড়া হলেও খুনের মত ঘটনা হতে পারে না বলে জানায় সাহিদার ভাই মিজান। মিজান আরো জানায় সাহিদা জজ ভুইয়া গ্রুপে চাকরী করত।
গত রবিবার ১৮ এপ্রিল রাতে স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ী মুন্সেফেরচর আসবে বলে স্বামীকে জানায়, রবিবার রাত থেকে সাহিদা নিখোজ হয়।তাকে কোথাও খোজে পাওয়া যাচ্ছিল না।