রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ডোমারে মাদক সম্রাটের রহস্য জনক মৃত্যু।
স্টাফ রিপোর্টার / ২৮৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

Views: 0

মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি। 

ডোমারে নিজবাসা হতে মাদক সম্রাট মিজানুরের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার ২১/০৪/২০২১ ) আনুমানিক রাত আটটার সময় মিজানুর রহমান (৪৮ )মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চিহ্নিত মাদক ব্যবসায়ী রুপার স্বামী ও পৌরসভা ছোটরাউতা কাজিপাড়া গ্রামের মৃত রেয়াজুল ইসলাম ভাদু’র ছেলে। সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার,ডিমলা সার্কেল) জয়ব্রত পাল, ওসি মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার  রাত আটটার দিকে ডোমার থানা পুলিশ খবর পেয়ে কাজিপারাস্থ মিজানুরের বাড়ী হতে তার মৃতদেহ উদ্ধার করে। ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান বলেন,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে কে বা কাহারা হত্যা করে চেয়ারে বসিয়ে রেখেছে। এব্যাপারে তদন্ত চলছে। আজ বৃহষ্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update