Views: 0
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কবি, সাংবাদিক ও সংগঠক রোমান শাহ্ আলমের মৃত্যুর জন্য দায়ী গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য সহকারী মামুন ও পুটার শাহজাহনের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২৫ এপ্রিল রবিবার সকাল ১১ঘটিকার সময় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ও গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরি সভাপতি মোস্তাকিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাঈদ প্রমুখ। সাংবাদিক নেতারা বলেন করোনা চিকিৎসায় গাফিলতি ও সময় মতো করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান না করা এবং আইসিইউতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলমের মৃত্যু হয়েছে বলে মনে করেন। সময় মতো করোনা রিপোর্ট না দেয়ায় স্বাস্থ্য সহকারী মামুন ও পুটার শাহজাহানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর এবং গাজীপুর সিভিল সার্জন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনার নিকট স্মারকলিপি প্রদান করেন।