কাজিপুরের অপহরণ মামলার আসামী সিলেট থেকে গ্রেফতার;ভিকটিম উদ্ধার
Views: 1
আবু তৈয়ব সুজয়, কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
অপহরণ হওয়া স্কুল ছাত্রীকে উদ্ধার ও অবহরণকারী আসামীকে গ্রেফতার করেছে
কাজিপুর থানা পুলিশ।
২০ এপ্রিল উপজেলার গান্ধাইল গ্রামের জাহাঙ্গীর আলমের
এস,এস,সি পরীক্ষার্থী কন্যা জান্নাতুল ফেরদাউস নিঁখোজ হয়। এ ব্যাপারে তার
বাবা ২২ তারিখে কাজিপুর থানায় একটি জিডি করে। পরবর্তীতে থানা অফিসার
ইনচার্জ পঞ্চনন্দ সরকারের নির্দেশক্রমে এস,আই শাহীন মাহমুদ ও এএসআই আব্দুর
রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশেষ ডিভাইসের মাধ্যমে ২৫
তারিখে সিলেটের জকিগঞ্জ থেকে মামলার মূল আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো, সিলেট জেলার জকিগঞ্জ থানার ইছাপুর গ্রামের
মৃত আব্দুল বারির পুত্র কামরুল ইসলাম (২৪)। অপর একটি অভিযানে ধর্ষন মামলার
আসামী অত্র উপজেলার গাড়াবেড় গ্রামের সাজুবার মন্ডলের পুত্র সবুজ মাহমুদ (২৩)
এবং ওয়ারেন্টভূক্ত আসামী হাটশীরা গ্রামের আব্দুল খালেকের পুত্র ছালেহিন
আহম্মেদ (২৪) কে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ জানান, সকল
আসামীকে ২৬ এপ্রিল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।