শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
স্টাফ রিপোর্টার / ২৫২ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২২ মে, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি: গাজায় ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে এ কর্মসূচী পালিত হয়।

এসময় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সংগঠনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাত্তার মন্ডল, বিন আলী পিন্টু, সহসভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম, প্রতাপ চন্দ্র সরকার. সাধারন সম্পাদক এমএম রাসেল, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নাইচ পারভিন, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, সদস্য সুবল চন্দ্র মন্ডলসহ অন্যরা। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

এসময় গাজায় গণহত্যা বন্ধ কর সহ বিভিন্ন স্লোগানে হাতে হাতে প্লাকার্ড ও ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করা হয়।

হীন বর্বতার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধের কোন নিয়মকানুন না মেনে মানবাধিকার লঙ্ঘন করে নারী ও শিশুদের হত্যা করেছে। বসতি ও মসজিদে হামলা চালিয়েছে। মুসলিম দেশ যখন নির্যাতনে স্বীকার হয় তখন ক্ষমতাশীল দেশগুলো পাশে থাকে না। স্বার্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। মানবতার পক্ষে কাজ করতে হবে। বিষয়টি শান্তিপূর্নের মাধ্যমে সমাধান করার দাবী জানানো হয়।

গত ১০ মে থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর টানা বোমাবর্ষণ শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩২ জন। এদের মধ্যে ৬৫ শিশুও রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update