শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

পুলিশের মর্যাদা বেড়েছে! নওগাঁয় আইজিপি বেনজির আহমেদ
স্টাফ রিপোর্টার / ৪৫০ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১ জুন, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডা. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় পুলিশ বাহিনীর আর্থিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তার চৌকস নির্দেশনায় করোনাসহ দেশের যেকোনো পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে পুলিশ বাহিনী।
সোমবার (৩১মে) দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নওগাঁ জেলা পুলিশ কো-অপারেটিভ সোসাইটির শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
আইজিপি আরোও বলেন, এখন পুলিশের সব সদস্য সম্মানজনক বেতন-ভাতা পান। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার পুলিশের কল্যাণে বহু উদ্যোগ নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পুলিশ বাহিনী স্বাধীনতাযুদ্ধে যেমন গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি তারই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।
শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক আইজিপি তৈয়ব উদ্দিন আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন এবং নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে দেশের সব পুলিশ সুপার, পুলিশ বাহিনীর সব ইউনিটের প্রধান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সাবেক আইজিপি বাঙ্গাবাড়িয়া এলাকায় ৪৬ শতাংশ জমি জেলা পুলিশকে দান করেন। সে জমিতে জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে শপিং মল নির্মাণ হচ্ছে। শপিং মলের পাশে আধুনিক ভবন নির্মাণ করা হবে। যেখানে থাকবে ভিকটিম সাপোর্ট সেন্টার ও পুলিশ মেস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update