শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার / ৫০৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৩ জুন, ২০২১

Views: 1

রিপোর্টঃ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের সাবেক মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী আজ।
তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ সরকারের মন্ত্রনালয়ে বার বার মন্ত্রী নিযুক্ত হন।

মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা জন্ম গ্রহণ করেন।
পিতা শহীদ এম.মনসুর আলী এবং মাতা বেগম আমেনা মুনসুর। পিতা এম. মনসুর আলী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন সরকারের মন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী।

মোহাম্মদ নাসিমের রাজনীতি জীবন শুরু হয় ছাত্র ইউনিয়নের মাধ্যমে ষাটের দশকে। পরবর্তীতে বঙ্গবন্ধুর সরাসরি প্রভাবে তিনি ছাত্রলীগে যোগদান করেন। ছাত্রলীগে যোগদান করার পর থেকেই সকল লড়াই সংগ্রামে যুক্ত ছিলেন তিনি।

১৯৮১ সালের আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন নাসিম। ১৯৮২ সালে নাসিমকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়।

১৯৮৬ সালে মোহাম্মদ নাসিম প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ-১ সংসদীয় আসন (কাজীপুর) থেকে পাচঁবার বিজয়ী হন তিনি । ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলের চীফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হন।

২০০৮ সালের নির্বাচনে তৎকালীন ১/১১ সরকারের দেওয়া মামলার কারণে অংশগ্রহণ করতে পারেন নি। ঐ নির্বাচনে তার সন্তান তানভীর শাকিল জয় দলীয় মনোনয়ন লাভ করেন।

২০১২ সালে কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়। এরপর ২০১৪ সালের নির্বাচনে মোহাম্মদ নাসিম মনোনয়ন পান এবং বিজয়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।২০১৯ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ২০২০ সালের ১ জুন হাসপাতালে ভর্তি হন নাসিম। ওইদিনই কোভিড-১৯ পজিটিভ আসে, এর চার দিন পর চিকিৎসার সময় তার ইন্ট্রাসেরিব্রাল রক্তক্ষরণ হয়েছিল। এরপর ৪ জুন অবস্থার উন্নতি হয়, তবে পুনরায় ৫ জুন ভোরে তিনি বড় ধরনের স্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে আইসিইউতে রাখা হয়। তার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বাধীন সাত সদস্যের বোর্ড গঠিত হয়।

এরপর দুই দফায় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন।
এর মধ্যে পরপর তিনবার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস অনুপস্থিত পাওয়া যায়।
১২ জুন পরপর কয়েকদিন স্থিতিশীল থাকার পরে পুনরায় অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে ২০২০ সালের ১৩ই জুন ঢাকায় বেলা ১১টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

জাতীয় এই নেতার মৃত্যুতে সারা বাংলায় শোকের ছায়া নেমে আসে।
আজ মোহাম্মদ নাসিম এর প্রথম মৃত্যু বার্ষিকী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update