শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

পিতাকে শ্রদ্ধাভরে স্বরণ করতে কাজিপুর এসেছিঃ তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান
স্টাফ রিপোর্টার / ৫৬০ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৩ জুন, ২০২১

Views: 0

আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, মোহাম্মাদ নাসিম ছিলেন সারা বাংলার জননেতা, আমার রাজনৈতিক শিক্ষাগুরু।

সিরাজগঞ্জের কাজিপুরে ১৩ জুন রোববার নন্দিত জননেতা প্রয়াত মোহাম্মাদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মোহাম্মাদ নাসিম ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,
প্রাণের মায়া উপেক্ষা করে মোহাম্মাদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে রাজপথের আন্দোলনে অগ্ৰসৈনিক ছিলেন, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ লালন করা একজন নিবেদিত প্রাণ দেশ প্রেমিক ছিলেন। তিনি আমার পিতৃতুল্য ছিলেন, যার ঝণ কোন দিন পরিশোধ করা যাবেনা। আমরা
তাঁকে ধারণ করি লালন করি, অস্থিত্বের টানে পিতাকে শ্রদ্ধাভরে স্বরণ করতে কাজিপুর এসেছি। এসময় বক্তব্যে তিনি মোহাম্মাদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, পুলিশ সুপার হাসিবুল ইসলাম। সিরাজগঞ্জ পৌর মেয়র আব্দুল রউফ মুক্তা সিরাজী। কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ বগুড়া ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য। আয়োজক হিসেবে মোহাম্মাদ নাসিম ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

প্রসঙ্গত, প্রয়াত জননেতা মোহাম্মাদ নাসিম তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং চৌদ্দ দলের সমন্বয়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রালয়ের মন্ত্রী নিযুক্ত ছিলেন। গত ১৩ জুন ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update