শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

কাজিপুরের সোনামুখী বাজারের ড্রেনের কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার / ৪৮১ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৫ জুন, ২০২১

Views: 0

আবু তৈয়ব সুজয় কাজিপুর প্রতিনিধি সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার কাজিপুরের প্রানকেন্দ্র হিসেবে জেনে থাকি।
বাজারের এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন হাজারো মানুষের যাতায়াত। সোনামুখী বাসী প্রাণের দাবী ছিল এবং তা পূরন হতে যাচ্ছে।

বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য. সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের সর্বশেষ কাজ ছিলো এটি। মৃত্যুর পূর্বেও তিনি এই ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে বর্তমান এমপি ও তার পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীকে নির্দেশনা দিয়ে গেছেন।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ জুন) কাজিপুর উপজেলা পরিষদের সহায়তায় এলজিইডির এই প্রকল্পটি উদ্বোধন হয় ।  সকালে সোনামুখী বাজারে এই ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামসহ প্রমূখ।

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, এই কাজটি প্রিয় নেতার অগ্রাধিকার  দিয়েছিলেন। আজকে কাজ হচ্ছে কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। আমরা এই কাজে খুশি।

মুঠোফোনে কাজিপুর আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন,  আমার পিতার নির্দেশ ছিলো এই কাজটির বিষয়ে। সোনামুখী বাসী অনেকদিন কষ্ট ভোগ করেছে। এবার পিতার অসমাপ্ত এই কাজটি করতে পেরে  ভালো লাগছে। এমনি করে পিতার দেখানো পথে দলীয় নেতাকর্মিদের নিয়ে কাজিপুরের উন্নয়নে কাজ করে যাবো।

উল্লেখ্য ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে তিনটির প্যাকেজে এই কাজটি বাস্তবায়িত হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update