Views: 0
মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় বিট পুলিশে কার্যালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তার অনুমতি না নিয়ে তার অফিস কক্ষে ঢুকে ফাইলপত্র দেখেন। সরকারী অফিসে একজন কর্মকর্তার অফিস কক্ষে প্রবেশ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। আপনি এ বিষয়ে কোনো অনুমতি নেননি। যা মারাত্মক অপরাধ। এজন্য আপনাকে দৈনিক যুগান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি পদ থেকে অব্যহতি দেওয়া হল।

১৪২/৬/২১ তারিখঃ ২৬/০৬/২০২১ নং স্মারক মূলে সম্পাদকের স্বাক্ষরিত পত্রে দৈনিক নওগাঁ জেলা প্রতিনিধি আক্কাস আলীকে যুগান্তর প্রতিনিধি পদ থেকে অব্যহতি প্রদান করা হয়।
আইনানুযায়ী কোনো সরকারী-বেসরকারী অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণ,অনিয়ম কিংবা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দায়ের করা হলে তদন্ত কমিটি গঠন করা হয়ে থাকে। অভিযুক্ত ব্যক্তিকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়ে থাকে। গঠিত তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং কারন দর্শানোর জবাব সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ ইচ্ছা করলে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করতে পারেন। বিভাগীয় কার্যধারা রুজু করতে পারেন। বিভাগীয় মামলায় দোষি প্রমানিত হলে অপরাধে ধরন অনুযায়ী গুরুদণ্ড কিংবা লঘুদণ্ড আরোপ করা হয়ে থাকে। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং আত্মপক্ষ সমর্থনের জন্য কারন দর্শানোর নোটিশ ব্যতিরেকে কর্মকর্তা-কর্মচারীকে কোনো ক্রমেই সরাসরি চাকুরীচ্যুত কিংবা চাকুরী হতে অব্যহতি দেওয়া যায় না।
যুগান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি আক্কাস আলীর বিরুদ্ধে বিট পুলিশের আনীত অভিযোগের ক্ষেত্রে যুগান্ত কর্তৃপক্ষ শ্রম আইন তথা অন্যান্য আইনানুযায়ী তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং আত্মপক্ষ সমর্থনের জন্য কারন দর্শানোর নোটিশ ব্যতিরেকে সরাসরি চাকুরী/দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হলে সেটি হবে চরম মানবাধিকার লংঙ্ঘন এবং শ্রম আইনের পরিপন্থী।
সরকারী চাকুরীজীবীদের বিরুদ্ধে আনীত অভিযোগের ক্ষেত্রে নানাবিধ তদন্ত প্রক্রিয়া আর বেসরকারি চাকুরীজীবিদের ক্ষেত্রে সরাসরি অব্যহতি দেওয়া চরম বৈষম্যমূলক আচরন। যা কোনো ক্রমেই সমর্থন যোগ্য নয়।
দৈনিক যুগান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি আক্কাস আলী কর্তৃক নওগাঁয় বিট পুলিশে কার্যালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তার অনুমতি না নিয়ে তার অফিস কক্ষে ঢুকে ফাইলপত্র দেখার ঘটনাটি যদি সত্য হয়ে থাকে তাহলে এমনটি করা উচিৎ হয়নি। তথ্য অধিকার আইন ২০০৯ এর ৮(১) এবং (২)এর উপধারা (১) এর (ঈ) ধারার ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আবেদন করে নথি,ফাইলপত্র,রেকর্ডস পত্র পরিদর্শন করতে পারেন অর্থাৎ ফাইল দেখে প্রয়োজনীয় কাগজপত্রের নোট কিংবা ফটোকপি পাওয়ার যথেচ্ছ সুযোগ রয়েছে। আইনের এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো নাগরিক সরকারী অফিসের ফাইলপত্র দেখে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি গ্রহন করতে পারেন।
যুগান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি আক্কাস আলীর বিরুদ্ধে বিট পুলিশের আনীত অভিযোগের ক্ষেত্রে যুগান্ত কর্তৃপক্ষ শ্রম আইন তথা অন্যান্য আইনানুযায়ী তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ তথা কারন দর্শানোর নোটিশ ব্যতিরেকে সরাসরি চাকুরী/দায়িত্ব থেকে অব্যহতি দিলে আক্কাস আলী ন্যায় বিচার প্রাপ্তি এবং প্রতিকারের জন্য জাতীয় মানবাধিকার কমিশন এবং শ্রম আদালতের সরণাপন্ন হতে পারেন।