শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

কাজিপুরে ত্রাণ বিতরণের প্রস্তুতি সম্পন্ন
স্টাফ রিপোর্টার / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

Views: 0

আবু তৈয়ব সুজয় কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাজিপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে লকডাউন চলছে। লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, অসচ্ছল, কর্মহীন জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ত্রান সামগ্রী ও নগদ অর্থ মজুত আছে।

মঙ্গলবার ৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়় কর্তৃক গৃহীত কার্যক্রমের আওতায় উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ ও ১ টি পৌরসভা এলাকার ভুক্তভোগীদের জন্য জিআর ৪৩ মেঃটন চাল ও নগদ অর্থ ৫১ লাখ টাকা বিতরণের জন্য প্রস্তুত আছে।

এছাড়াও ১ লাখ টাকার জিআর শিশু খাদ্য এবং সমপরিমাণ টাকার গোখাদ্য কেনা হয়েছে, জরুরী সেবা ৩৩৩ জন্য ১.৩ লক্ষ টাকা নগদ আছে। জনপ্রতিনিধিদের সহায়তায় ভুক্তভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update