শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সাংবাদিক অধ্যাপক হুমায়ুন কবিরের মৃত্যুতে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি’র শোক
স্টাফ রিপোর্টার / ৪১০ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১০ জুলাই, ২০২১

Views: 0

আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)

দৈনিক ভোরের কাগজ কাজিপুর উপজেলা প্রতিনিধি ও কাজিপুর আমিনা মনসুর
ডিগ্ৰি কলেজের অধ্যাপক হুমায়ুন কবির শনিবার ১০ জুলাই সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় শোক জানিয়েছেন। শোকবার্তায় তিনি জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় হুমায়ূন কবির অন্যতম উদাহরণ ছিলেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিক অধ্যাপক হুমায়ুন কবিরের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর প্রেসক্লাব সাবেক সভাপতি শাহজাহান আলী, কাজিপুর উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ।

মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update