শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ঢাকা- সিলেট মহাসড়কে ইটাখোলা পুলিশ বক্সের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ০১ ।
স্টাফ রিপোর্টার / ৩১৮ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

Views: 0

নরসিংদী জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম:

সোমবার ১২ জুলাই ২০২১ নরসিংদী শিবপুরে সড়ক দূর্ঘটনায় রুবেল (২০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে । সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার ইটাখোলা পুলিশ বক্সের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত রুবেল শিবপুর উপজেলার শাষপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক খোকন কান্তি রুদ্র এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ জানায় বিকেলে বাড়ি থেকে রুবেল তার মোটরসাইকেলযোগে ইটাখলা আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা পুলিশ বক্সের সামনে আসলে একটি চলন্ত অজ্ঞাত যান তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যায়।

খবর পেয়ে ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান , লকডাউন এর কারণে রাস্তায় জনসমাগম কম থাকায় কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ সঠিক করে বলতে পারছেন না। এ অবস্থায় তিনি বলেন মহা সড়কের সিসিটিভি ক্যামেরা থাকলে হয়তো ঘাতক যানটি শনাক্ত করা সম্ভব হতো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update