শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি খুন
স্টাফ রিপোর্টার / ২৫৬ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৩ আগস্ট, ২০২১

Views: 0

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে রামদা নিয়ে কুপিয়ে শহীদ মিয়া (৫০) নামের ব্যক্তিকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।

এ সময় দুই নারীসহ ৪ জন আহত হয়েছে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার (২২ আগস্ট) দুপুরে আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় সদর উপজেলার রৌহা ইউনিয়নের কমলপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহত শহীদ মিয়া সদর উপজেলার রৌহা ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত সাদির উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোর্শেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।

তিনি আরো জানান, নিহত শহীদ মিয়ার সাথে তার ভাই মকবুলের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত কয়েকদিন যাবত দেন দরবার চলছিল।

রবিবার দুপুরে জমিতে কলাগাছ কাটা নিয়ে মকবুলের ছেলের সাথে শহীদ মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে।

পরে স্থানীয়রা দ্রুত শহীদ মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় মকবুল মিয়া এলাকায় ছিলনা বলেও জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update