Views: 1
শ্রীপুরে মেম্বার পদপ্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলার ৬নং বরমী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ মনির হোসেন। ২০ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ২নং ওয়ার্ড লাকচতল এলাকায় মনির হোসেনের নিজস্ব অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লাকচতল দাখিল মাদ্রাসার সুপার মোঃ মফিজুল আলম এর সভাপতিত্বে উপজেলা যুবলীগের সদস্য মোঃ শফিকুল ইসলাম নাঈমের সঞ্চালনায় সভায় মতামত প্রকাশ করেন উপজেলার ৬নং বরমী ইউনিয়নর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ প্রধান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল হক খোকা, বিশিষ্ট সমাজসেবক মোখলেছুর রহমান বেপারী, বিশিষ্টা সমাজসেবক মোঃ কাজল প্রধান, বিশিষ্ট সমাজসেবক,হাজ্বী আব্দুস সামাদ।
এসময় মেম্বার পদপ্রার্থী মোঃ মনির হোসেন তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সামাজিক উন্নয়ন কর্মকান্ডের সাথে জরিত। আমি সর্বদায় এলাকার অসহায় মানুষের পাশে থেকে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমার এই সাহায্য সহযোগিতা সর্বদা চলমান থাকবে। উপজেলার ৬নং বরমী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে অবহেলিত ওয়ার্ড হলো আমাদের ২নং ওয়ার্ড। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়েছি। আমি যদি মেম্বার নির্বাচিত হয়ে আপনাদের মাঝে আসতে পারি তাহলে আমাদের এই ২নং ওয়ার্ডকে চাঁদাবাজ, সন্ত্রাস, ভুমিদস্যু, মাদক মুক্ত ওয়ার্ড উপহার দিবো।
এছাড়াও সভায় আরো উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন বিশিষ্ট সমাজসেবক মুজিবুর ফকির, বিশিষ্ট সমাজ সেবক তমিজ উদ্দিন ও মোঃ জালাল মৃধা প্রমুখ।
এসময় মতবিনিময় সভায় প্রায় শতাধিক মানুষ অংশ গ্রহন করে তাদের মতবিনিময় করেন,তারা আশাবাদী মুনির হোসেন ২ নং ওয়ার্ডের মানুষ যদি একতাবদ্ধ থাকে তাহলে মুনির হোসেন বিপুল ভোটে বিজয়ী হবে।
মতবিনিময় শেষে মোনাজাতে মুনির হোসেনের জন্য দোয়া করা হয় এবং আগত লোকজনদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।