রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শ্রীপুরের বরমীতে জনতার মুখোমুখি ইকবাল হোসেন সবুজ এমপি
স্টাফ রিপোর্টার / ৭৫৬ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Views: 1

২৬

নাজমুল ইসলাম ঃ ২৫ সেপ্টেম্বর শনিবার বরমী বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূল সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনতার মুখোমুখি হয়ে কথা বলেছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ এমপি। অনুষ্ঠানটি বরমী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলী আমজাদ পন্ডিতের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনর রশীদ খন্দকারের সন্ঞ্চালনায় উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড.সামসুল আলম প্রধান,গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃশাফি উদ্দিন মোড়ল,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির হিমু,জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমির হামজা,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কফিল উদ্দিন মন্ডল,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান,শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম ভাংগী, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুল হক আজিজ, বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তোফাজ্জল হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এড.মোশাররফ হোসেন ভূইয়া,গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আঃ লতিফ।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান মন্ডল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুক আহমেদ মৃধা,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য ডাঃ মোস্তফা সরকার,বরমী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম সরকার সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ,শ্রমিক লীগ,ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী ও বরমী ইউনিয়নের গ্রাম ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় জনতার মুখোমুখি হয়ে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ এমপি কথা বলেন, সাধারণ জনতা এসময় বিভিন্ন উন্নয়ন এবং সমস্যার কথা তুলে ধরেন।প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন সংসদ সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ এমপি। এসময় তিনি আরও বলেন গাজীপুর ৩ আসনে কোন প্রকার মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস,জমিদখল ধারদের জায়গা হবেনা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard