শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাসে আগুন ও ভাঙচুর ।
স্টাফ রিপোর্টার / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৪ অক্টোবর, ২০২১

Views: 0

মোঃ সোহেল মিয়া , চিফ ক্রাইম রিপোর্টারঃ
গাজীপুর মহানগর বাসন থানাধীন ১৫ নং ওয়ার্ডের (কলম্বিয়া/আলিফ ক্যাজুয়াল) গার্মেন্টস এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে ।
সরেজমিনে গিয়ে দেখা যায় ,সোমবার দুপুর ১.৫০ মিঃ এর দিকে গাজীপুর মহানগর এর বাসন থানাধীন অবস্থিত আলিফ ক্যাজুয়াল গার্মেন্টস এর সহকারী হেলপার পদে কর্মরত  ফারুক (২৫), প্রতিদিনের ন্যায় দুপুরের লাঞ্চের জন্য বর্তমান ভাড়া বাসার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় ঢাকা হতে ময়মনসিংহ গামী শ্যামলী বাংলা বাস যার নং- ঢাকা মেট্রো ব-১৪৯২৩২ এসে সজোরে ধাক্কা দেয়। যার ফলে ঘটনাস্থলে ফারুক এর মৃত্যু হয়। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে  আলিফ ক্যাজুয়াল, হামিম ও কলম্বিয়া গার্মেন্টস এর আনুমানিক ৫০০০ হতে ৬০০০ হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ এবং ময়মনসিংহ-ঢাকা গামী মহাসড়ক অবরোধ করে । দুপুর ১.৫০ মিঃ হতে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় উক্ত ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ২০/২৫ টি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যপক ভাংচুর চালানো হয়।
নিহত ফারুক হোসেন এর, পিতা- আব্দুল মালেক, মাতা- জোসনা আক্তার, সাং-মন্ডলসেন, থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ। বর্তমান- সাং-মোগরখাল, ওয়ার্ড নং-১৭, থানা-বাসন, গাজীপুর মহানগর।
এ সময় ঘটনা স্থলে , বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মালেক খসরু ও গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন সহ গাজীপুর মেট্রো পলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়ে উক্তেজিত শ্রমিক দের শান্ত করেন । এবং নিহতের লাশ গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মাঠান ।
এ ঘটনায় , ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১০ কিঃ মিঃ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় । যা দুপুর ১,৫০ মিঃ হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ থাকে , এর পর পুলিশি সহায়তায় মহা সড়ক সাভাবিক হয় ।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update