Views: 0
নাজমুল মন্ডল ঃ
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দুটি বেসরকারি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাদির শাহ। অভিযানে মাওনা চৌরাস্তা এলাকার আল-হেরা হাসপাতালকে ৫০ হাজার টাকা ও লাইফ কেয়ার হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আল-হেরা হাসপাতলে মেয়াদ উত্তীর্ণ চার ইটি টিউব, এক ফিডিং টিউব ও চিকিৎসকের স্বাক্ষর ছাড়া প্যাথলজি রিপোর্ট পাওয়া যায়।
এছাড়া লাইফ কেয়ার হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ লিপিড প্রোফাইল এজেন্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর ছাড়া প্যাথলজি রিপোর্ট পাওয়া গেছে। এসময় দুটি হাসপাতালকেই ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে জরিমানা করা হয়।
আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মাজহারুল ইসলাম ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য।