রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শ্রীপুরে নৌকার মনোনীত ৩ ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার / ৪৮৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

Views: 3

২৭

শ্রীপুরে নৌকার মনোনীত ৩ ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল মন্ডল ঃ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে  গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত নৌকার মনোনয়ন পাওয়া ৩ ইউনিয়নের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলার পৌর এলাকার ওয়াইদ্দা দীঘির মাঠে যৌথ ভাবে তেলিহাটি ইউনিয়ন, বরমী ইউনিয়ন ও কাওরাইদ ইউনিয়নের নৌকা প্রতীক পাওয়া প্রার্থীদের নিয়ে এক বিশাল আলোচনা সভা ও নৌকার পক্ষে ভোট চেয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ এমপি।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু,,সঞ্চালনায় ছিলেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকির।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান,গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাফি উদ্দিন মোড়ল সহ জেলা,উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় তেলিহাটি ইউনিয়ন পরিষদের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়ন পরিষদের নৌকা মনোনীত প্রার্থী এডভোকেট আজিজুল হক, বরমী ইউনিয়ন পরিষদের নৌকা মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন সরকার উপস্থিত সকলের কাছে নৌকার পক্ষে কাজ করার কথা বলেন এবং দোয়া চান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শ্রীপুর উপজেলাকে একটি আধুনিক উপশহর হিসেবে গঠন করতে নৌকার জয় প্রয়োজন আর সে জন্য সকলে মিলে একযোগে নৌকার পক্ষে কাজ করে যেতে হবে,এসময় তিনি প্রত্যেক প্রার্থীকে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে নৌকার জন্য ভোট চাওয়ার কথা বলেন।উপজেলাকে একটি আধুনিক, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত গঠন করতে নৌকার জয় নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard