শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শ্রীপুরে অটোরিকশা চাপায় স্কুল ছাত্রী নিহত
স্টাফ রিপোর্টার / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

Views: 0

 শ্রীপুরে বরমী এলাকায় বান্ধবীর সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে অটোরিকশা চাপায় মালিহা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল )দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী টু সাতখামাইর সড়কের পাঠানটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত  মালিহা খাতুন পাঠানটেক এলাকার ঠিকাদার মফিজ উদ্দিন  মিন্টুর মেয়ে। সে পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয়রা বলেন, দুপুরে মালিহা স্কুল থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে বরমী সাতখামাইর আঞ্চলিক সড়কের পাঠানটেক আসতেই একটি মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে একটি অটোরিকশা চাপা দেয়।এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রী মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাস বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update