শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

গাজীপুরে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর ডাকাতি
স্টাফ রিপোর্টার / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৩ মার্চ, ২০২৩

Views: 0

মো. সোহেল মিয়া (গাজীপুর) থেকে:

গাজীপুরে বাড়িতে ঢুকে মহিউর সুনাল চৌধুরী (১৮) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে ডাকাতরা। সোমবার (১৩ মার্চ) সকালে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড সালনা পশ্চিম মোল্লাপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মহিউর সুনাল ওই এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে।

ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমার ছেলেকে তারা শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update