শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ঝিনাইদহের আল মামুন জেনারেল হাসপাতাল অসহায় গরিব মানুষের বন্ধু হিসাবে পরিচিত
স্টাফ রিপোর্টার / ৮৫৩ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

Views: 0

 ঝিনাইদহ সংবাদদাতা-

ঝিনাইদহের সবথেকে কম টাকায় সেবা দিয়ে থাকে আল মামুন জেনারেল প্রাইভেট হাসপাতাল। ইতিমধ্যেই স্বনামধন্য ডাক্তার রাশেদ আল মামুনের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রাইভেট ক্লিনিকটি গরিবের বন্ধু হিসেবে পরিচিত পেয়েছে সাধারণ মানুষের কাছে। কিছু ভুল ত্রুটি সমস্যা থাকতেই পারে।

প্রতিষ্ঠান চালাতে গেলে সমস্যা হতেই পারে। তবে তুলনামূলকভাবে ঝিনাইদহের প্রাইভেট হাসপাতালগুলো যেভাবে কসাইয়ের মত টাকা পয়সা নিয়ে থাকে এখানে তার ব্যতিক্রম। এখানে চিকিৎসা সেবা খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়। মাত্র ৫-৭ হাজার টাকায় কারো অপারেশন করা যায় এটা ঝিনাইদহ শুধুমাত্র আল মামুন ডাক্তারের প্রতিষ্ঠানের নিকটই সম্ভব। ডাক্তার রাশেদ আল মামুন বিনামূল্যে অনেক গরিব মানুষের ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন।

এছাড়া ডাক্তার রাশেদ আল মামুন আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে সুনামের সাথে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছেন। তার সময়ে হাসপাতাল ছিল খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তিনি খুবই সাদামাটা জীবনযাপন অভ্যস্ত। তিনি খুবই বিনয়ী ও মেধাবী একজন ভালো মানের মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার। অনেক সময় তিনি রোগীদের টাকা পয়সা দিয়েও সাহায্য সহযোগিতা করেন।

একটি কুচক্রী মহল তাঁর ডাক্তারী জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়েছেন। এ কারণেই তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। ঝিনাইদহের সাধারণ মানুষ এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update