স্কুল শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকাদান কর্মসুচি উদ্বোধন করেন মেয়র জায়েদা খাতুন
স্টাফ রিপোর্টার
/ ২২৭
বার দেখা হয়েছে
আপডেট
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
শেয়ার
Views: 0
গাজীপুর প্রতিনিধিঃ
হিউমান প্যাপিলোমা ভাইরাস একটি প্রাণঘাতী ভাইরাস যা নারীদের জরায়ুর মুখ ক্যান্সার সৃষ্টি করে। বাংলাদেশের প্রতি ১ লাখ নারীদের মধ্যে ১১ জন কিশোরী /মহিলা এ রোগে আক্রান্ত হয় যা প্রতি বছরে ৫ হাজার নারী এই রোগে মৃত্যুবরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এইচপিভি টিকা দান কর্মসূচি চালু করেন। তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনেও ১৫৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯১৫০৯ জন শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৩৪২৫ জন কে ঐ টিকা প্রদান করনের শুভ উদ্ধোধন করা হয়।
নগরের ৩৮ নং ওয়ার্ডের খাইলকৈর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল দশটায় টিকা দান কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জাহেদা খাতুন।
গাজীপুর সিটি কর্পোরেশন ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় ও ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম, সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান মিয়া, সিটি কর্পোরেশনের ডাক্তার মোঃ রহমতুল্লাহ, খাইলকৈর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আব্দুর রশিদ মিয়া,কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, শিরিন আক্তার,সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান মুকুল সহ, কাউন্সিলর আলমাস মোল্লা, আমজাদ হোসেন মোল্লা, নজরুল ইসলাম বিকি,সাঈদ মন্ডল,রিনা সুলতানা,লিপি চৌধুরী, পারবিন আক্তার প্রমূখ।