শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শ্রীপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর ঈদ ‘’উপহার’’ বিতরণ
নাজমুল ইসলাম মন্ডল / ৩৫৬ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

Views: 6

গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপির পক্ষে অসহায় হতদরিদ্রদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করেন শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শারফুল ইসলাম।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে কাওরাইদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় তিন শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাফিজ উদ্দিন সরকার, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মৃধা, কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, ২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ খোকন প্রধান,কাওরাইদ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নুরুন্নাহার জেনী, কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান দূর্জয় সহ কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ঈদের উপহার পেয়ে শারফুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে অনেকেই বলেন ঈদে  এবার আমরা নতুন জামা পরতে পারবো, সারফুল ভাই আমাদেরকে সবসময়ই সহযোগিতা করে থাকেন,আল্লাহ তায়ালা তার মনের আশা পূরণ করুক।

শারফুল ইসলাম বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপির পক্ষে  আমি কাওরাইদ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করছি, ৭ টি ওয়ার্ডে বিতরণ করা ইতোমধ্যে শেষ হয়েছে বাকি ওয়ার্ডগুলোর মধ্যেও বিতরণ করা হবে,আমি সবসময়ই অসহায়, হতদরিদ্র মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update