রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

গাজীপুরের ভোগড়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ১ জনকে আটক করেছে বাসন থানা পুলিশ।
সুমা আক্তার, স্টাফ রিপোটার :- / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২ এপ্রিল, ২০২৫

Views: 2

গাজীপুর মহানগর ভোগড়া বাইপাস এলাকায় ১ লা এপ্রিল ২০২৫ ইং তারিখ মঙ্গলবার রাত ১১.৪০ মিনিটের সময় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করাকালে রিপন নামে ১ জন ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে বাসন থানা পুলিশ।

আটককৃত রিপন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলী আকবরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটককৃত রিপন বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদেরকে আটক ও গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।

রাতে আটককৃত রিপন ভোগড়া এলাকায় এক ব্যবসায়িকে ডিবি পুলিশ পরিচয়ে ভয় ভিতি দেখিয়ে দোকান বন্ধ করতে বলে পরে এলাকাবাসীর সন্দেহ হলে, তাকে আটক করে বাসন মেট্রো থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে রিপন কে আটক করে।
এ সময় রিপনের কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডিবি পুলিশের বিভিন্ন আলামত উদ্ধার করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ কাউসার আহমেদ বলেন, ডিবি পুলিশ পরিচয়ে একব্যক্তি ভোগড়া বাইপাস এলাকায় চাঁদাবাজী করছে। এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিপন নামে এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় ডিবি পুলিশের ভূয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় চাঁদাবাজী করে আসছে। সে ব্যবসায়ীদেরকে গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজী করে আসছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update