শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব, সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ
মোঃ মনিরুজ্জামান মুন্না: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

Views: 0

রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমানকে হত্যা মামলার আসামি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে তলব করেছে আদালত। এই ধরনের কাজ সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করেছে বিচারক।

আজ শনিবার রাজশাহী মহানগর হাকিম আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এই মর্মে নোটিশ জারি করেন। নোটিশে পুলিশ কমিশনারকে আগামী ১৯ নভেম্বরের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, লিমন মিয়া নামের ওই আসামি পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও বিভিন্ন গণমাধ্যমে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে।

আইনজীবী মাসুম বলেন, “যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্রসহ (৩৯ বিএলডি ৪৭০) বিভিন্ন মামলায় দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।” হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রকাশ পাওয়ায় আদালত গভীর অসন্তোষ প্রকাশ করে পুলিশ কমিশনারকে তলব করেছেন।

১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে নবম শ্রেণির ছাত্র তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন।

এই ঘটনায় ঘটনাস্থল হতেই পুলিশ লিমন মিয়াকে গ্রেপ্তার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হত্যার ঘটনায় শুক্রবার বিচারক আবদুর রহমান বাদী হয়ে ৩৪ বছর বয়সী লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update