বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ওসমানীনগরে ধানের শীষের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন: লুনার হাত ধরে সক্রিয় হচ্ছে মাঠ
সুবল চন্দ্র দাস, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
ওসমানীনগর উপজেলায় ধানের শীষের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করছেন তাহসিনা রুশদীর লুনা এবং সাথে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ
ওসমানীনগরে ধানের শীষের কার্যালয় উদ্বোধন

Views: 5

৮৪

সিলেট-২ আসনে ধানের শীষের নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ওসমানীনগর উপজেলায় ধানের শীষের নির্বাচনী প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেলে তাজপুর কদমতলা শেরাটন পার্টি সেন্টারে এই কার্যালয়ের উদ্বোধন করেন সিলেট-২ আসনের ধানের শীষের অন্যতম কাণ্ডারী ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। নির্বাচনী এই অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ওসমানীনগরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

http://কাবার মালিক কে? সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমানের প্রশ্ন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই এখন সাধারণ মানুষের একমাত্র ভরসার প্রতীক। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তারা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তাহসিনা রুশদীর লুনার আগমনকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো তাজপুর এলাকা ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। দীর্ঘ সময় পর এমন সুসংগঠিত আয়োজনে স্থানীয় বিএনপি সমর্থকদের মাঝে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard