Views: 4
এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতেও শুরু হয়েছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া দেশের সর্ববৃহৎ এই পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো, মোট ৫টি কেন্দ্রে ১৯০৯ জন শিক্ষার্থী। তারমধ্যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬৪ এবং এসএসসি(ভোকেশনালে)১১২ জন পরীক্ষার্থী। উপজেলার মোট পাঁচটি কেন্দ্রে এসএসসি ও দাখিল এবং এসএসসি(ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করেন১৮৫৩ জন, এবং মোট অনুপস্থিত ছিলো ৫৬ জন। দুপুর ১ টায় এসব পরীক্ষা শেষ হয়।
তথ্যা সূত্র জানায়, নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারিতে রয়েছে শিক্ষা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রথম দিনে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন মাজিদ ও তাজবিদ, মাধ্যমিকে বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়।
শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আহমেদ অনুভব, উল্লাস করে সাংবাদিকদের জানান, আমরা শতভাগ প্রশ্নের উত্তর দিয়েছি। আগামী দিনের পরীক্ষাগুলো ভালো হবে। তবে পরীক্ষার সময় আর একটু বাড়ানো দরকার ছিলো বলেও মনে করেন তিনি।
হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারী জানান, প্রশাসনের সার্বিক সহোযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এসএসসি ও দাখিল সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।