Views: 3
গাজীপুরে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
মোঃ সোহেল মিয়া,গাজীপুর থেকেঃ
সারাদেশে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের ওপর হামলা,মামলা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।শক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম গাজীপুর মহানগর শাখার উদ্যোগে মহানগরের বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম গাজীপুর মহানগর শাখার উপদেষ্ঠা ও বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহিম আল মাদানী সহ হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় বোর্ডবাজার ও তার আশপাশের মসজিদের হাজার হাজার মুসল্লী বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এদিকে যে কোন ধরনের অনাকাংখিত ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য পূর্ব থেকেই প্রস্তুত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃহাসিবুর রহমান বলেন,জনগণের জানমাল রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।কেউ যাতে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। নির্যাতিত সকল মুসলমানের জন্য দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ শেষ হয়। #হেফাজত #গাজীপুর #Bangla_news_Tv