বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বড় ব্যবধান; কোণঠাসা জোট প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 39

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৫২টি কেন্দ্রের মধ্যে ৬৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে রুমিন ফারহানা পেয়েছেন ৫০ হাজার ৫৭৯ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৩২ হাজার ৫৭৯ ভোট।

এদিকে, আরেকটি অসমর্থিত সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সরাইলের ৫০টি, আশুগঞ্জের ৫০টি এবং বিজয়নগরের ১৬টি সহ মোট ১১৬টি কেন্দ্রের ফলাফলে রুমিন ফারহানা প্রায় ২৭ হাজার ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার এই অগ্রগামিতা সরাইল ও আশুগঞ্জ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভোটারদের মধ্যে তাঁর এই অবস্থানকে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, এই আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৫২টি। চূড়ান্ত ফলাফলের জন্য এখনো বেশ কিছু কেন্দ্রের তথ্য আসার অপেক্ষা থাকলেও এখন পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যানে রুমিন ফারহানার শক্ত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update