Views: 0
অসহায়দের মুখে হাসি ফোটাতে কাজ করছে “শিশুর হাসি সামাজিক সংস্থা” বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও শারীরিক প্রতিবন্ধী শিশুসহ অসহায়দের স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান শিশুর হাসি সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত জন্মগতভাবে ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন, ঔষধ প্রদান, পুষ্টিকর খাদ্য বিতরণ এবং শৈশবকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম সম্প্রতি সম্পন্ন হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন এর আর্থিক সহায়তায় ও নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় পরিচালিত কর্মসূচীতে অতিথি ছিলেন দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এডভোকেট সরোয়ার হোসেন লাভলু, লায়ন্স ক্লাব অব সীতাকুন্ডের সদস্য সচিব লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, লায়ন্স ক্লাব বুমিং ষ্টার এর সভাপতি লায়ন জিয়াউল হক সোহেল, বিশিষ্ট শিল্পী ও সংগঠক মশিউর রহমান মাহী, সমাজকর্মী আবু জাফর, দিশারীয়ান নাজিমুজ্জামান রাশেদ, লিও ফুয়াদ, হাসান কবিরাজ, সাবিয়া আলম ফাউন্ডেশনের তৌহিদুল আলম আরমান খান এবং দিশারীয়ান সানিম ইয়াসিন।
স্মাইল ট্রেন এর কার্যক্রম ব্যবস্থাপক মোঃ সাফায়াত খান এর সভাপতিত্বে এবং শিশুর হাসি সামাজিক সংস্থার চট্টগ্রাম জেলা প্রতিনিধি এম. এ. ইলাহী আরাফাতের পরিচালনায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে অপারেশন ও ঔষধ প্রদান, সীতাকুন্ডে জন্মগতভাবে ঠোঁট কাটা ও তালু কাটা রোগ নিয়ে সচেতনতা কার্যক্রম এবং নগরীর এনায়েত বাজারে বিশেষ সেবা কর্মসূচী সম্পন্ন হয়। বিভিন্ন এনজিও, সংবাদকর্মী, সমাজকর্মীগণ শিশুর হাসি সামাজিক সংস্থার এই মানবিক উদ্যোগে ও মহতী সেবার জন্য বিশেষ ধন্যবাদ প্রদান করেন।