রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

আশুলিয়ায় ভাড়াটিয়ার রুম থেকে বাড়িওয়ালার ছেলের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার / ৫৬৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

Views: 0

শহিদুল্লাহ সরকার,ক্রাইম রিপোর্টার,অাশুলিয়া থেকে
ঢাকার আশুলিয়ায় ৫০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে বাড়িওয়ালার ছেলে রাজা (১০) নামে এক শিশুকে হত্যা করে পালিয়েছে এক ভাড়াটিয়া। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী লিজাকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকায় কালাম মাতবরের বাড়ি থেকে শিশু রাজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সন্ধ্যায় রাজাকে অপহরণের কথা বলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ভাড়াটিয়া আরিফুল ইসলাম।
নিহত রাজা আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকার কালাম মাতবরের ছেলে। সে হলিক্রিসেন্ট স্কুলের শিক্ষার্থী ছিলো বলে জানা গেছে।
অভিযুক্তরা হলো- পাবনার সুজানগর থানার ভাতশালা গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ও তার স্ত্রী লিজা (২২)। তারা এক মাস আগে এই বাসায় একটি রুম ভাড়া নিয়ে পার্শ্ববর্তী পোশাক কারখানায় কাজ করত।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় চা খাওয়ার কথা বলে আরিফুল রাজাকে ডেকে নিয়ে যায়। পরে রাজাকে হত্যা করে তার মরদেহ বস্তাবন্দি করে বারান্দায় রেখে বাসা থেকে বের হয়ে যায় আরিফ। পরে রাজার বাবাকে ফোন করে ৫০ লাখ টাকা নিয়ে রাজধানীর উত্তরায় যেতে বলে আরিফ।
রাজার বাবা আজাদ বলেন, সন্ধ্যা থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি আরিফ চা খাওয়ার জন্য রাজাকে নিয়ে গেছে। পরে তার স্ত্রী স্বীকার করে রাজার বস্তাবন্দি মরদেহ বারান্দায় রাখা আছে। রাজার মুখের ভেতরে পুরোনো সাদা কাপড় ছিল। জুতার ফিতা দিয়ে পা ও গলা বাঁধা ছিল।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আরিফের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update