শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ইভিএম এ ভোট গ্রহণ হবে কালাই পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণা
স্টাফ রিপোর্টার / ৫৩৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

Views: 1

 জয়পুরহাট প্রতিনিধি ঃ
জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়রের শূণ্য পদে আগামী ১০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ করা হবে। রবিবার (৬ আগষ্ট) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমূল আলম জন এর মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে। তিনি চলতি বছরের ৫ ফেব্রুয়ারী কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মারা যায়। সেই থেকে কালাই পৌরসভার মেয়রের পদ শূন্য হয়। কালাই পৌরসভার মেয়রের পদ শূন্য থাকায় দীর্ঘ ৭ মাস পর গত ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। যার স্মারক নং ১৭.০০.০০০০.০৩৪.৩৮.০১১.২০-২৫৪। সে অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা নির্বাচন অফিসার কালাই পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর, বাছাই ১৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৩ সেপ্টেম্বর এবং ভোট গ্রহন ১০ অক্টোবর।
কালাই উপজেলার নির্বাচন অফিসার আবুল কালাম বলেন, কালাই পৌরসভার মেয়রের পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। শূন্য পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে পত্র জারি করেছেন। নির্দেশ পেয়ে বিধিমালার ১১ অনুযায়ী সর্বসাধারনের জ্ঞার্থার্তে কালাই পৌরসভার উপনির্বাচনের গণ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এবার কালাই পৌরসভার উপনির্বাচনে ৯টি ওয়ার্ডে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিস কালাই হইতে ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত গ্রহন করতে পারিবেন।
উল্লখঃ-গত ২১ এপ্রিল (মঙ্গলবার) ২০২০ইং তারিখে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে যার স্মারক নং ৪৬.০০.০০০.০৬৩.১৯.০০৭.২০.৩০৪ কালাই পৌরসভার প্যানেল মেয়র-২ জনাব মোছা. লিলি বেগম (সংরক্ষিত মহিলা আসন-২) কে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update