বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ইসলামপুরে দুস্থশিশুরা পেল শেখ হাসিনার উপহার পুষ্টি খাদ্য সামগ্রী
স্টাফ রিপোর্টার / ২৬৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

Views: 1

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে দুস্থশিশুদের মাঝে শেখ হাসিনার উপহার পুষ্টি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে পৌর এলাকার বেপারী পাড়া গ্রামে ৩শত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের পক্ষ থেকে আদর্শ গ্রামে পরিবারে মাঝে জনপ্রতি গুড়ো দুধ,চিনি পুষ্টি খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু আলম,সাধারণ সম্পাদক হারজুল বেপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update