পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করে আলোচিত যুবক রোহিনী চন্দ্র বর্মণ ভালো আছেন বলে জানিয়েছেন।
তিন পরিবারের সম্মতিতেই পুনরায় বিয়ে করতে পেরে খুশি রোহিনী।
তিনি বলেন, ‘প্রথমে যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি। পরে মমতার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ে করতে হবে বুঝিনি। তিন পরিবারের সিদ্ধান্তেই আমি আবার বিয়ে করেছি। দুজনকে নিয়ে ভালো আছি।’
এর আগে বুধবার দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ের পর ঘরেও তুলেছেন একই সঙ্গে৷ দুই বউয়ের মাঝে দাঁড়ানো রোহিনীর বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় মুহূর্তে। উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বার এলাকার ২৫ বছরের রোহিনী বর্মণ তার নিজের বাড়িতেই বুধবার আনুষ্ঠানিকভাবে ২০ বছরের ইতি রানী ও ২১ বছরের মমতা রানীকে বিয়ে করেছেন।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।