শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

কাওরাইদে ইউনিয়ন যুবলীগের সভাপতির নেতৃত্তে কৃষকের ধান কর্তন।
স্টাফ রিপোর্টার / ১০০৯ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৪ মে, ২০২০

Views: 0

নিজস্ব প্রতিবেদক ঃ নাজমুল ইসলাম, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে যখন সহায় সম্বলহীন কৃষকের পাকা বোরো ধান ঘোলায় উঠবে কিনা সন্ধেহ ছিলো ঠিক সেই মুহূর্তে গাজীপুর জেলা ও শ্রীপুর থানা যুবলীগের নির্দেশনায় ৫ নং কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোখলেছুর রহমান ফকিরের এর নেতৃত্তে ১৫ জন যুবলীগ নেতা কর্মী সামাজিক দূরত্ব বজায় রেখে কাস্তে হাতে মাথায় গামছা ও পরনে লুঙ্গি পরে ৪ এপ্রিল রোজ সোমবার কাওরাইদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বেলদিয়া গ্রামের কৃষক বাবুল মিয়ার জমিতে কাজের লোক না থাকায় ও বিরুপ পরিস্থিতির কারনে ফসল ঘরে তুলা নিয়ে সংকটাপন্ন হওয়ায় তাদের ১ বিঘা জমির ধান কেটে দেয়।

এসময় সভাপতি মোখলেছুর রহমান ফকির বলেন আমি গতকাল কৃষক বাবুল মিয়ার ছেলে জাকির মড়লের একটি ফেইসবুক স্টেটাস দেখি,দেখার পরপরই আমার যুবলীগ কর্মীদের সাথে কথা বলে তাদেরকে সহযোগীতার কথা বলি এবং আজ কৃষক বাবুল মিয়ার জমির ধান কেটে দেয়।

কৃষক বাবুল মিয়া ছেলে মোঃ জাকির মড়ল জানায় যুবলীগের কর্মীরা আজ আমাদের ১ বিঘা জমির ধান কেটে দেওয়ায় তাদেরকে ধন্যবাদ ও কতৃজ্ঞতা প্রকাশ করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update