Views: 8
নিজস্ব প্রতিবেদক ঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাওরাইদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুল হাসান মন্ডল গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
আজ ১২ ডিসেম্বর সন্ধ্যায় ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা ও মানুষের নিকট দোয়া চেয়েছেন ৫ নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুল হাসান মন্ডল।
উল্লেখ্য বিকাল থেকে রাত ৯ টা প্রর্যন্ত এ মতবিনিময় সভা চলামান ছিলো।মতবিনিময় সভায় কামরুল হাসান মন্ডল বলেন আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আগামী ৫ জানুয়ারি আপনাদের মূল্যবান ভোট চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।ইনশাআল্লাহ আমি কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারলে আপনাদের এই ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো। উক্ত মতবিনিময় সভায় এলাকার গন্যমাণ্য লোকজন অংশগ্রহণ করেন।
মতবিনিময় শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এবং উপস্থিত সকলের মাজে মিষ্টি বিতরন করা হয়।