শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

কাজিপুরে গাভীর ৬ পা বিশিষ্ট বাছুর প্রসব
স্টাফ রিপোর্টার / ৩৮৭ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

Views: 0

আবু তৈয়ব সুজয়, কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে গাভীর ৬
পা বিশিষ্ট বাছুর প্রসব করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজবাড়ী
ইউনিয়নের ছালাভরা গ্রামের আব্দুল মিয়ার পুত্র আলী আকতারের বাড়ীতে। গত ২৪।
তার কালো রঙের বিদেশী গাভী শনিবার ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেওয়ায় এলাকায়
বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। সড়েজমিন গিয়ে গাভীটির লালন-পালনকারী আক্তারের
স্ত্রী রঞ্জনার সাথে কথা বলে জানা যায় জন্ম নেওয়া বাছুরটি ৪টি স্বাভাবিক পা
আছে, তারপরেও পিছনের দিকে আরো ছোট-বড় দুটি পা আছে এবং মলদ্বার বন্ধ
রয়েছে। বাছুরটি স্বাভাবিকভাবে হাটতে পারে, দুধ ও খেতে পারলেও পায়খানা
প্রসাব করতে পারে না। এই নিয়ে পরিবারটি খুব চিন্তিত আছে। এ বিষয়ে
উপজেলা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমি বাছুরটি দেখেছি
আগামীকাল অপারেশনের কথা রয়েছে। তবে ভিতরে যদি আরেকটি বাছুর থাকে
সেক্ষেত্রে অপারেশন করা ঝুকিপূর্ণ হবে। এদিকে গাভীর লালন-পালনকারী রঞ্জনা
জানান, আমার আরো চারটি গাভী রয়েছে, ০৩টি ছাগল রয়েছে, সরকার থেকে
কোন সুযোগ-সুবিধা পাই না। তাই আমি সরকারের প্রনোদনা তথা সাহায্য ও
সহযোগীতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update